ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো.আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২.৩০(আড়াইটার)দিকে এ স্ট্যাটাস দেন তিনি।
আবিদ তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসে লেখেন পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।