Dhaka ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গিবাড়ী ক্লিনিকে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯২ Time View

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভূল চিকিৎসার কারণে এক গর্ভবতী নারী ও তার গর্ভের সন্তান মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন স্বাক্ষরিত চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার টঙ্গিবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামে এক বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরিবার অভিযোগ করে, রোগীকে ইনজেকশন দেওয়া ও চিকিৎসাগত অবহেলার কারণে মা-সন্তান দুজনেরই মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

তদন্ত কমিটির প্রধান ডাঃ জামসেদ ফরিদী জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে জেলা সিভিল সার্জন বরাবর জমা দেয়া হবে।”

এব্যাপারে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ টি এম ওবায়দুল্লাহ জানান, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

rafel mahmud

Popular Post

টঙ্গিবাড়ী ক্লিনিকে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

Update Time : ০৩:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫