
মাইদুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলা সরকারি খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অসামান্য অবদান স্মরণ করে আলোচনা করা হয়। এ সময় বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডিমলা সরকারি খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বডিমলা উপজেলার খাদ্য গুদাম ইউনিয়ান শ্রমিকের উপদেষ্টা মোঃ বদিউজ্জামান (রানা), উপদেষ্টা শহিদুল ইসলাম, উপদেষ্টা আরিফুল ইসলাম (লিটন) প্রমূখ।
অনুষ্ঠানে খাদ্য গুদামের শ্রমিকবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে কর্মসূচি সমাপ্ত হয়।
Reporter Name 








